Оберіть трек для відтворення
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা
চেয়ে পথের দিকে কেটে যায় যে বেলা
খুশি মনের মাঝে শুধু করছে খেলা
দেখা হবে যে সন্ধ্যাবেলায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা
চেয়ে পথের দিকে কেটে যায় যে বেলা
খুশি মনের মাঝে শুধু করছে খেলা
দেখা হবে যে সন্ধ্যাবেলায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
ঐ তারায় ভরা সাঁঝের আকাশে
জানি আসলে তুমি চাঁদ উঠবে হেসে
ঐ তারায় ভরা সাঁঝের আকাশে
জানি আসলে তুমি চাঁদ উঠবে হেসে
নিয়ে ফুলের সুবাস বয়ে যাবে বাতাস
কাছে তোমাকে পাবো যে নিরালায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা
যে স্বপ্ন আছে এই মনের মাঝে
সবই সত্যি হবে তুমি আসলে কাছে
যে স্বপ্ন আছে এই মনের মাঝে
সবই সত্যি হবে তুমি আসলে কাছে
হাত নিয়ে হাতে আজ তোমার সাথে
বসে রইবো কোথাও জোছনায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা
যেতে তোমাকে দেবো না কিছুতে
বেঁধে রেখে দেবো ওগো আঁচলেতে
যেতে তোমাকে দেবো না কিছুতে
বেঁধে রেখে দেবো ওগো আঁচলেতে
চোখ রেখে চোখে ডুবে থেকে সুখে
রাত দেবো যে কাটিয়ে দু'জনায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা
চেয়ে পথের দিকে কেটে যায় যে বেলা
খুশি মনের মাঝে শুধু করছে খেলা
দেখা হবে যে সন্ধ্যাবেলায়
আজ আসবে তুমি, বুঝেছি সে কথা
তাই কাঁপছে শুধু বা' চোখের পাতা