সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী ফাঁদে
বেণী বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায়
রাখিবো খোঁপারি সাথে বিঁধিয়া লো তা আ আ য়
চপল পুরুষ সে তাই কুরুশ কাঁটায়
রাখিবো খোঁপারি সাথে বিঁধিয়া লো তায়
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে
তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী ফাঁদে
বেণী বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
বাঁধিতে সে বাঁধন হারা
বনের হরিণ জড়ায়ে দে জরী ই ই ণ ফিতা মোহন ছাঁদে
প্রথম প্রণয় রাগের মত আলতা রঙে এ এ
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে
প্রথম প্রণয় রাগের মত আলতা রঙে এ এ
রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে
সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে
সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিননী ফাঁদে
বেণী বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে