Оберіть трек для відтворення

হুকুম দিলে এই শহরে
থাকবে না আর পাখি
হুকুম দিলে এই পৃথিবী
আগুন দিয়ে মাখি
তোমায় ভেবে যে নিজেকে
নেয় অযথা রেঙে
হুকুম দিলে সেই ছেলেটার
হাত পা দেবো ভেঙে
বীর বাহাদুর যে কবিবর
তোমায় বেশি চেনে
হুকুম দিলে পাঠিয়ে দেবো
ইরাক-ফিলিস্থিনে
তোমার হুকুম করবো তামিল
আমি সারা বছর
কে দেখেছে আমার মতো
নাছোড়বান্দা নাছোড়
হুকুম দিলে VIP-রা
ছুটবে তাড়াতাড়ি
মানিক মিয়ার মাঝখানেতে
হবে তোমার বাড়ি
হুকুম দিলে হাতিরঝিলে
গড়বো কুতুব মিনার
ঠাঁই পাবে না তুমি ছাড়া
ডলার কিংবা দিনার
হুকুম দিলে রাতকে আমি
আনবো টেনে দিনে
আমি ছাড়া এই আমাকে
আর কে বেশি চেনে
তোমার হুকুম করবো তামিল
আমি সারা বছর
কে দেখেছে আমার মতো
নাছোড়বান্দা নাছোড়
কখন তুমি হুকুম দেবে
কখন আসবে প্রহর
বললে তুমি ঠায় দাঁড়িয়ে
থাকবো সারা বছর
এক হুকুমের আশায় আমি
ঘর ছেরেছি কবে
হুকুম দিলে রাজ্য জুড়ে
পাথর বৃষ্টি হবে
সেই বরষায় ভাঙবে মাথা
আমি ছাড়া সবার
তারপরে আর সাধ হবে কার
তোমার সঙ্গী হবার
তোমার হুকুম করবো তামিল
আমি সারা বছর
কে দেখেছে আমার মতো
নাছোড়বান্দা নাছোড়
হুকুম দিলে এই শহরে
থাকবে না আর পাখি
হুকুম দিলে এই পৃথিবী
আগুন দিয়ে মাখি
তোমায় ভেবে যে নিজেকে
নেয় অযথা রেঙে
হুকুম দিলে সেই ছেলেটার
হাত পা দিবো ভেঙে
বীর বাহাদুর যে কবিবর
তোমায় বেশি চেনে
হুকুম দিলে পাঠিয়ে দেবো
ইরাক-ফিলিস্থিনে
তোমার হুকুম করবো তামিল
আমি সারা বছর
কে দেখেছে আমার মতো
নাছোড়বান্দা নাছোড়