Оберіть трек для відтворення
খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায়
নিরঞ্জন, নররূপধর
নিরঞ্জন, নররূপধর, নির্গুণ, গুণময়
মোচন-অঘদূষণ জগভূষণ, চিদ্ঘনকায়
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণে মোহ যায়
ভাস্বর ভাব-সাগর চির-উন্মদ প্রেম-পাথার
ভক্তার্জন, যুগলচরণ
ভক্তার্জন, যুগলচরণ, তারণ-ভব-পার
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায়
নিরোধন, সমাহিত মন
নিরোধন, সমাহিত মন, নিরখি তব কৃপায়
ভঞ্জন-দুঃখগঞ্জন, করুণাঘন, কর্মকঠোর
প্রাণার্পণ-জগত-তারণ
প্রাণার্পণ-জগত-তারণ, কৃন্তন-কলিডোর
বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত-ইন্দ্রিয়-রাগ
ত্যাগীশ্বর, হে নরবর
ত্যাগীশ্বর, হে নরবর, দেহ পদে অনুরাগ
নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়মানসবান
নিষ্কারণ-ভকত-শরণ
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতিকুলমান
সম্পদ তব শ্রীপদ, ভব গোষ্পদ-বারি যথায়
প্রেমার্পণ, সমদরশন
প্রেমার্পণ, সমদরশন, জগজন-দুঃখ যায়
সম্পদ তব শ্রীপদ, ভব গোষ্পদ-বারি যথায়
প্রেমার্পণ, সমদরশন
প্রেমার্পণ, সমদরশন, জগজন-দুঃখ যায়
নমো নমো প্রভু বাক্যমনাতীত
নমো নমো প্রভু বাক্যমনাতীত
মনোবচনৈকাধার
প্রভু মনোবচনৈকাধার
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর
তুমি তমভঞ্জনহার
প্রভু তুমি তমভঞ্জনহার
নমো নমো প্রভু বাক্যমনাতীত
নমো নমো প্রভু বাক্যমনাতীত
মনোবচনৈকাধার
প্রভু মনোবচনৈকাধার
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর
তুমি তমভঞ্জনহার
প্রভু তুমি তমভঞ্জনহার
ধে ধে ধে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ
গাইছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার
গাইছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার
জয় জয় আরতি তোমার
হর হর আরতি তোমার
শিব শিব আরতি তোমার
খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায়
জয়, শ্রী গুরুমহারাজ জি কি জয়