Оберіть трек для відтворення
স্মরণের সোনার পাতায় আজ মনে লিখিনু যে বাণী
প্রিয় তব গানের ভাষায়
কেমনে তা আনিলে না জানি জানি
যে স্বপন রাতের মায়ায় ঘনায়েছে চোখের ছায়ায়
যে স্বপন রাতের মায়ায় ঘনায়েছে চোখের ছায়ায়
দুই নয়নে ভাসে সেই ছবি
হেরিয়া আমি অবাক যে মানি
কেমনে তা আনিলে না জানি জানি
স্মরণের সোনার পাতায়
আজ মনে লিখিনু যে বাণী
প্রিয় তব গানের ভাষায়
কেমনে তা আনিলে না জানি জানি
দোলা দিয়ে যায় ফুলবনে মধু সমীরণ
আজি হেরি তোমারই কাননে তারই শিহরণ শিহরণ
দোলা দিয়ে যায় ফুলবনে মধু সমীরণ
আজি হেরি তোমারই কাননে তারই শিহরণ শিহরণ
যে সুরের মধুর রণন
বেজেছিল বুকের অনুক্ষণ
যে সুরের মধুর রণন
বেজেছিল বুকের অনুক্ষণ
সেই সুরে হে প্রিয় আমার বাঁধিলে যে মনবীণাখানি
কেমনে তা আনিলে না জানি জানি
স্মরণের সোনার পাতায়