Оберіть трек для відтворення
নিঝুম এ আঁধারে হেঁটে যাই
একাকী অজানায় এই পথের সীমানায়
হৃদয় ভেঙে দিয়ে হারালে কোথায়?
অবেলায় তোমায় আজও খুঁজে যাই
বলো তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
শূন্য হৃদয় জুড়ে ছড়ালে কী মায়া
যতই আড়ালে যাই দেখি তোমার ছায়া
শূন্য হৃদয় জুড়ে ছড়ালে কী মায়া
যতই আড়ালে যাই দেখি তোমার ছায়া
বলো তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
স্বপ্নপ্রহর আমার মেঘে আছে ঘিরে
অঝোর বৃষ্টি হবে যদি না আসো ফিরে
স্বপ্নপ্রহর আমার মেঘে আছে ঘিরে
অঝোর বৃষ্টি হবে যদি না আসো ফিরে
বলো তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
তুমি ছাড়া এই আমার
কে আছে জীবনে আর
তুমি ছাড়া
তুমি ছাড়া
তুমি ছাড়া
তুমি ছাড়া