হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুলদল
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুলদল
বৃথাই কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস যামী
হারানো হিয়ার
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি পাবে ফুল
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন জীবন স্বামী
হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি
হারানো হিয়ার