জানি না জানি না কোন সাগরের ঢেউ এসে আমার হৃদয়ে লেগেছে
চেতন সীমানা ছেড়ে অচেতনে মন মোর এবার সহসা জেগেছে

আমি অন্তহীন কার অন্তরের ডাক শুনতে পাই তাই আনমনা
কোন মৃত্যুহীন প্রাণ যৌবনের কোন দুর্নিবার কবি কল্পনা
এই মাটি এই আকাশ এই নদী এই বাতাস
এই মাটি এই আকাশ এই নদী এই বাতাস
সবই চেনা যে তবু সবই অচেনা
আমি অন্তহীন কার অন্তরের ডাক শুনতে পাই তাই আনমনা
কোন মৃত্যুহীন প্রাণ যৌবনের কোন দুর্নিবার কবি কল্পনা
কেইবা পর কে আপন মন কাঁদে দিতে যে মন
কেইবা পর কে আপন মন কাঁদে দিতে যে মন
মিলে মিশে গেছে জানা অজানা