Оберіть трек для відтворення
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে
কোন সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া
হে বিরহী, হায়
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
হে বিরহী, হায়