ইশ দেবাশিস, তুমি বড় হয়ে গেছ, দেবাশিস
ইশ দেবাশিস, চেনা ঠিকানার নেই হদিশ
ইশ দেবাশিস, স্কুল ছুটি হয়ে গেছে কবেকার
কে চেনাবে পথ? কেউ থাকে না বলে দেওয়ার
ইশ দেবাশিস, বয়ে গেল শুধু বছরের ঢেউ
ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ
একে একে সব চলে যায়
স্কুলপাড়া, কলেজ, অফিস
Syllabus শেষ হয়ে যায়
জীবন দিয়ে যায় না notice
দেবাশিস, তুমি তারাদের পাহারা দাও
রোজ রাতে নেশাতুর চোখে ফিরতে চাও
দেবাশিস, তুমি সব কিছু গিলে ফেলে
লেখো ভালো আছো ফেসবুকে দেওয়ালে
ইশ দেবাশিস, যা যা ভেবেছিল কিছু হলো না
ইস দেবাশিস, শুধু অপেক্ষা একটানা
ইস দেবাশিস, ছেঁড়া বোতামের ক্ষত ভোলা যায়
লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোনায়
ইস দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ
শুকিয়েছে জল, ছটফট করে মরে গেছে মাছ
কেউ বলে দিলো না তোমায়
কী হারালে কী কী পাওয়া যায়
একদিন ফুরিয়ে গেলে
দেরি হয়ে গেল দোটানা, হায়
দেবাশিস, তুমি তারাদের পাহারা দাও
রোজ রাতে নেশাতুর চোখে ফিরতে চাও
দেবাশিস, তুমি সব কিছু গিলে ফেলে
লেখো ভালো আছো ফেসবুকে দেওয়ালে
ইশ দেবাশিস
ইশ দেবাশিস
ইশ দেবাশিস
ইশ দেবাশিস
ইশ দেবাশিস
ইশ দেবাশিস
ইশ দেবাশিস