হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু হু
এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম
ছোটো যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম

সবার হরষে হাসি বেদনে কাঁদি বাঁধন প্রিয়ারে মুক্তির জালে বাঁধি

সবই হারায়ে আবার সবই কিছু যে পেলাম
সবই হারায়ে আবার সবই কিছু যে পেলাম
এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম
যখন যেখানে তখন সেখানে থাকি সুনীল আকাশে নিজের মাথা রে ঢাকি

ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম