পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
ও যেন বিরহিণীর বধূর মনের কথা
ও যেন বিরহিণীর বধূর মনের কথা
কাঁদিয়া বেড়ায়ে বাদল আঁধারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
প্রথম বিরহ অল্প বয়সী
ভুলি গৃহকাজ রহে বাতায়নে বসি
পাখির পিয়া স্বর বুকে তার তোলে ঝড়
পাখির পিয়া স্বর বুকে তার তোলে ঝড়
অঞ্চলে আঁখি জল মোছে বারে বারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পরিলি বেশ বাঁধেনি কেশ ম্লান মুখী বালিকা
নীরব দেহে যেন শুকায়ে যায় ওগো মালতীর মালিকা আ আ
বনের বিহঙ্গ ছাড়ি বিহগীরে
যায় না বিদেশে রহে সুখ নীড়ে
বলো বলো ওগো প্রেমের বিধাতা
বলো বলো ওগো প্রেমের বিধাতা
কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
ও যেন বিরহিণীর বধূর মনের কথা
ও যেন বিরহিণীর বধূর মনের কথা
কাঁদিয়া বেড়ায়ে বাদল আঁধারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে