Оберіть трек для відтворення
রাধা, তুমি সবেতেই আছ, শুধু ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হল উজাড়
রাধা, তুমি সবেতেই আছ, শুধু ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হল উজাড়
আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই
ভালোবাসার ব্যাকরণে কারণের নেই ঠাঁই
কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই
কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই
রাধা, তুমি সবেতেই আছ, শুধু ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হল উজাড়
আমার মতো কে আর সুখী বলো সবার চেয়ে
হলাম তোমার মনের রাজা তোমাকেই না পেয়ে
আমার মতো কে আর সুখী বলো সবার চেয়ে
হলাম তোমার মনের রাজা তোমাকেই না পেয়ে
হয়তো অনেক সুখেই আছ তুমি আয়ান ঘরে
প্রতি রাতে খোঁজে কানু তোমায় বাঁশির সুরে
কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই
কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই
রাধা, তুমি সবেতেই আছ, শুধু ভাগ্যে নেই আমার
শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হল উজাড়