Оберіть трек для відтворення
কাম চে হাছি ভাত চে হাছি ঘর চে হাছি বিবি চে হাছি
আর জীবন ভর চেহা চেহা নাকাল হইয়াছি
হায় রে জীবন ভার চেহা চেহা নাকাল হইয়াছি আরে বুলেন ক্যানে জি
নানার কালে গেল্ছে চালা বাপের কালে কাঁসার থালা
নানার কালে গেল্ছে চালা বাপের কালে কাঁসার থালা
আর হামার কালে বদনাটুকু বিছে খেয়েছি হায়রে
হামার কালে বদনাটুকু বিছে খেয়েছি আরে বুলেন ক্যানে জি
বানের পানে খরা আকাল কবছরে হনু নাকাল
বাজান মাজান ফুপু খোলা কবর দিয়াছি
হায়রে বাজান মাজান ফুপু খোলা কবর দিয়াছি আরে বুলেন ক্যানে জি
প্যাটে আগুন চোখে পানি লাজ ঢাকতে ত্যানা কানি
বাবুদের দুয়ারে দুয়ারে কামের লাইগ্যা ঘুরা মরেছি
বাবুদের পায়ে পড়েছি আরে বুলেন ক্যানে জি
কাম চে হাছি ভাত চে হাছি ঘর চে হাছি বিবি চে হাছি
আর জীবন ভর চেহা চেহা নাকাল হইয়াছি
হায় রে জীবন ভার চেহা চেহা নকল হইয়াছি আরে বুলেন ক্যানে জি
কাম চে হাছি ভাত চে হাছি ঘর চে হাছি বিবি চে হাছি
আর জীবন ভর চেহা চেহা নাকাল হইয়াছি
হাহায় রে জীবন ভার চেহা চেহা নকল হইয়াছি আরে বুলেন ক্যানে জি