মহুয়া বনে মহুয়া বনে মহুয়া বনে বন পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া
মহুয়া বনে বন পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া
মহুয়া বনে বন পাপিয়া
ফিরিয়া কবে প্রিয় আসিবে ফিরিয়া কবে প্রিয় আসিবে ধরিয়া বুকে কহিবে প্রিয়া
মহুয়া বনে বন পাপিয়া
শুনি নীরবে গগনে বসি কহ যে কথা বিরহী শশী
শুনি নীরবে গগনে বসি কহ যে কথা বিরহী শশী
তব রোদনে বঁধূ এ মনে তব রোদনে বঁধূ এ মনে যমুনা বহে কূল প্লাবিয়া
মহুয়া বনে বন পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া
মহুয়া বনে বন পাপিয়া একলা ঝুরে নিশি জাগিয়া
মহুয়া বনে বন পাপিয়া