Оберіть трек для відтворення
সাদা ফাঁকা পাতা বলে ইশারায়
আঙুল-খাঁজে আনমনা pen বন্ধু চায়
সাদা ফাঁকা পাতা বলে ইশারায়
আঙুল-খাঁজে আনমনা pen বন্ধু চায়
ভেবে ভেবে পাগল হয়ে বিছানায়
কলম ভরে পাতা ব্যর্থ কল্পনায়
আলো-ছায়া কি আর বোঝে অন্ধকার?
হাসির পোশাক পরে ঠোঁটে নির্বিকার
আলো-ছায়া কি আর বোঝে অন্ধকার?
হাসির পোশাক পরে ঠোঁটে নির্বিকার
জেনেশুনে আছড়ে পড়া কিনারায়
স্বপ্ন চিঠি হারায় কুয়াশায়
কান পেতে শুনতে পেলে
সেই ফিসফিসে আর্তনাদ
হলদে পাহাড়ের বুকে
ঠান্ডা বাতাস রোদ পোহায়
স্যাঁতসেঁতে ক্লান্ত string-এ
লেগে থাকে ঝুঁকি তার
শ্যাওলা জমে শনিতে
চামড়া শোনার উচ্চাশায়
এলোমেলো আঁকিবুঁকি হয় শহর
ঠেলাঠেলি চলতে থাকে রাত্রিভর
এলোমেলো আঁকিবুঁকি হয় শহর
ঠেলাঠেলি চলতে থাকে রাত্রিভর
খেলার ছলে পৌঁছে যাওয়া ঠিকানায়
একই কথা ঘুরেফিরে রুখে দাঁড়ায়