Оберіть трек для відтворення
এমন একটা পৃথিবী চাই মায়ের আঁচলের মতো
আর যেন ঐ আঁচল জুড়ে গান থাকে যখন শিশুদের ঘুম পায়
এমন একটা পৃথিবী চাই মায়ের আঁচলের মতো
আর যেন ঐ আঁচল জুড়ে গান থাকে যখন শিশুদের ঘুম পায়
এমন একটা পৃথিবী চাই
যেন অনেকক্ষণ শিশুরা শান্তিতে ঘুমোয়
যখন তারা ঘুম থেকে জেগে উঠবে
যেন তাদের জন্য মায়েদের বুক খোলা থাকে
এমন একটা পৃথিবী চাই শুকনে কাঠের মতো মায়েদের শরীরে কান্না নিয়ে নয়
বুকভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে
এমন একটা পৃথিবী চাই শুকনে কাঠের মতো মায়েদের শরীরে কান্না নিয়ে নয়
বুকভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে
এমন একটা পৃথিবী চাই
এমন একটা পৃথিবী চাই
এমন একটা পৃথিবী চাই