Оберіть трек для відтворення
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে
চলছে ভালোবাসার মিছিল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে
চলছে ভালোবাসার মিছিল
রাতের আকাশ জাগে
তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে
রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে
ফুটলো বনফুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
পিচ ঢালা পথে রাঙালো
কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে
সাজলো পথ
অকূল আমার এ প্রাণ
হলো ব্যাকুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু'কূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল