Оберіть трек для відтворення
আমার মনের মাঝে যে গান বাজে,
শুনতে কি পাও গো?
আমার চোখের পড়ে আভাস দিয়ে
যখনই যাও গো,
আমার মনের মাঝে যে গান বাজে,
শুনতে কি পাও গো?
রবির কিরণ নেয় যে টানি
ফুলের বুকের শিশির খানি।।
আমার প্রাণের সে গান তুমি,
তেমনি কি নাও গো;
আমার মনের মাঝে যে গান বাজে,
শুনতে কি পাও গো?
আমার উদাস হৃদয় যখন আসে
বাহির পানে আপনাকে যে
দেয় ধরা সে সকলখানে,
কচি পাতা প্রথম প্রাতে
কি কথা কয় আলোর সাথে?
আমাত মনের আপন কথা
বলে যে তাও গো;
আমার মনের মাঝে যে গান বাজে,
শুনতে কি পাও গো?