নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা আ আ
নাই চিনিলে আমায় তুমি
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা আ আ
রইবো আধেক চেনা আ আ
নাই চিনিলে আমায় তুমি
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের আলাপ পথে
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের আলাপ পথে
জানিতাম তা ভুলবে তুমি আমার আঁখি ভুলবে না আ আ
রইবো আধেক চেনা আ আ
নাই চিনিলে আমায় তুমি
আমার ঈষৎ পরিচয়ের সেই সঞ্চয়ে লয়ে
হয় না সাহস তোমায় যাবো মনের কথা কয়ে
সেই সঞ্চয়ে লয়ে
একটু জানার মধু পিয়ে
বেড়াই কেন গুন্গুনিয়ে
তুমি জান আমি জানি আর কেহ জানে না আ আ
রইবো আধেক চেনা আ আ
নাই চিনিলে আমায় তুমি
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা আ আ
রইবো আধেক চেনা আ আ
নাই চিনিলে আমায় তুমি