Оберіть трек для відтворення
সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরনদী
সেই নদী ক্যামনে হইলো অকুল জলধি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
উইড়া যায় রে চকুয়ার পঙ্খী
পইড়া রইলো ছায়া
কোন পরাণে বিদেশ রইলা
ভুলি দেশের মায়া রে
বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি।।