Оберіть трек для відтворення
প্রেমের হাওয়াতে ভাসিয়া,
তোমার হাত দুটি ধরিয়া,
দিন-দুপুরে ঘর ছাড়িয়া,
তোমার কাছে এসেছি চলিয়া।
তুমি প্রিয় ভালোবাসিয়া,
নেও না আপন করিয়া,
রবো আমি তোমার হইয়া,
জনম জনম ধরিয়া।
তুমি এলে মোর আকাশে
সুখ তারা হয়ে,
আপন করে নিব আমি
তেমায় নির্ভয়ে।
জেনে রেখো প্রিয়তমা,
তুমি শুধু আমার,
এখন থেকে আমি
শুধুই তোমার।
জেনে রেখো প্রিয়,
তুমি শুধু আমার
এখন থেকে আমি
শুধুই তোমার।
তুমি পাশে থাকলে এ পৃথিবীতা হাসে,
যত দুঃখ কষ্ট রেখে দেয় এক পাশে।
বেহায়া এ মন মানে না কোন বারণ,
তোমার হতে চাই এ মন যখন তখন।
এ হৃদয়ের দরজা মেলে দিয়েছি,
ভালোবেসে তোমায় মন দিয়েছি।
জীবনের যত আধাঁর মুছে ফেলি,
হাত দুটো ধরে একসাথে পথ চলি।