আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু সম রাতের নয়ন-পাতে
আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে
দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে
অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে
আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া
ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি
ভালোবাসা পেয়ে যদি কাঁদিতাম নিরবধি
সে বেদনা ছিল ভালো সুখ ছিল সে কাঁদাতে
আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু সম রাতের নয়ন পাতে
আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে
গোপন অশ্রু সম রাতের নয়ন-পাতে
আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে