Оберіть трек для відтворення
কত কত না বলা কথা জমছে মনে, খালি তোমাকে বলবো ভাবি

তোমার স্বপ্নের একটুখানি আমি আমার রঙেতে আঁকি

সেই সাত রঙে মিলে মিশে স্বপ্নের রংধনু আকাশ জুড়বে জানি
কত কত না বলা কথা জমছে মনে, খালি তোমাকে বলবো ভাবি
দিগন্তে যেদিন তোমার ডাক শুনে আমার বেদুঈন মন

ছুটেছে সেদিন সীমানা ছাড়িয়ে, ভুলেছে ঘরের কোণ
এখন তোমার ইচ্ছেগুলো করবেই নিঃশব্দে শাসন
আরো কত কত রাত বুকে করছে আঘাত, খালি তোমাকে বলবো ভাবি
কত কত না বলা কথা জমছে মনে, খালি তোমাকে বলবো ভাবি
তোমাকে ছুঁতে চাওয়া গানে আর কবিতায়, কখনোবা তুলির টান

ভেবেছি তোমার সঙ্গী হবো, হবে কল্পনার অবসান
এখন তোমার সুরে সুরে ডাকছে ওই আমাদের আগামী
আরো কত অজুহাত বুকে করছে আঘাত খালি তোমাকে বলবো ভাবি
কত কত না বলা কথা জমছে মনে, খালি তোমাকে বলবো ভাবি
কত কত না বলা- খালি তোমাকে-
না বলা কথা জমছে মনে- তোমাকে বলবো ভাবি