Оберіть трек для відтворення
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বোম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বোম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
বাঁকানো চাঁদের সাদা ফালিটি
তুমি বুঝি খুব ভালোবাসতে?
চাঁদের শতক আজ নহে তো
এ-যুগের চাঁদ হ'লো কাস্তে!
বাঁকানো চাঁদের সাদা ফালিটি
তুমি বুঝি খুব ভালোবাসতে?
চাঁদের শতক আজ নহে তো
এ-যুগের চাঁদ হ'লো কাস্তে!
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বোম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
ইস্পাতে কামানেতে দুনিয়া
যারা কাল করেছিল পূর্ণ
কামানে-কামানে ঠোকাঠুকিতে
নিজেরাই চূর্ণবিচূর্ণ
ইস্পাতে কামানেতে দুনিয়া
যারা কাল করেছিল পূর্ণ
কামানে-কামানে ঠোকাঠুকিতে
নিজেরাই চূর্ণবিচূর্ণ
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বোম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
চূর্ণ এ-লৌহের পৃথিবী
তোমাদের রক্ত-সমুদ্রে
ওই তো গলিত হয় মাটিতে
মাটির—মাটির যুগ ঊর্ধ্বে!
দিগন্তে মৃত্তিকা ঘনায়ে
আসে ওই! চেয়ে দ্যাখো বন্ধু!
কাস্তেটা রেখেছো কি শানায়ে?
এ-মাটির কাস্তেটা, বন্ধু!
দিগন্তে মৃত্তিকা ঘনায়ে
আসে ওই! চেয়ে দ্যাখো বন্ধু!
কাস্তেটা রেখেছো কি শানায়ে?
এ-মাটির কাস্তেটা, বন্ধু!
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বোম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
কাস্তেটা শান দিয়ো, বন্ধু
কাস্তেটা শান দিয়ো, বন্ধু