Оберіть трек для відтворення
সুখে থাকা হলো না আমার
আমার, সুখে থাকা হলো না আমার
বলবো না কখনো কোনো দোষ ছিলো যে তোমার
সুখে থাকা হলো না আমার
আমার, সুখে থাকা হলো না আমার
কাঁচেরই বাসন ঠুনকো আঘাতেই ভেঙে যায়
ভেঙে গেছে মন কাঁচেরই মতন
কাঁচেরই বাসন ঠুনকো আঘাতেই ভেঙে যায়
ভেঙে গেছে মন কাঁচেরই মতন
ভেঙে গেছে মন কাঁচেরই মতন
প্রিয়জন আমাকে কাঁদায়
তবু আমি বেঁচে আছি বুকে নিয়ে ব্যথারই পাহাড়
সুখে থাকা হলো না আমার
আমার, সুখে থাকা হলো না আমার
পাথরেরই চোখ স্বপ্ন দেখে না কোনো দিন
শুধু চেয়ে রয়, বোবা ভাষা কয়
পাথরেরই চোখ স্বপ্ন দেখে না কোনো দিন
শুধু চেয়ে রয়, বোবা ভাষা কয়
শুধু চেয়ে রয়, বোবা ভাষা কয়
সে চাওয়া দৃষ্টিবিহীন
তবু আমি চেয়ে আছি, ফিরে যদি আসো গো আবার
সুখে থাকা হলো না আমার
আমার, সুখে থাকা হলো না আমার
বলবো না কখনো কোনো দোষ ছিলো যে তোমার
সুখে থাকা হলো না আমার
আমার, সুখে থাকা হলো না আমার