নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
হায় রে, উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ করে রে
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
ঢেউয়ের তালে বাওয়ার ফালে নাওয়ের গুলুই কাঁপে
চিরচিরাইয়া নাওয়ের ছৈয়া রোজ তুফান মাপে
রোজ তুফান মাপে, মাপে, রোজ তুফান মাপে
চিরলি-বিরলি ফুলে ভ্রমর-ভ্রমরি খেলে রে
হায় রে, চিরলি-বিরলি ফুলে ভ্রমর-ভ্রমরি খেলে রে
বাদল উজানে গায়ে পানিতে জমিতে হেলে রে
হায় রে, তুর-তুরাইয়া ঝালর পানি নাচে থৈয়া থৈয়া
নাচে থৈয়া থৈয়া, হায় রে, নাচে থৈয়া থৈয়া
হায় রে, তুর-তুরাইয়া ঝালর পানি নাচে থৈয়া থৈয়া
নাচে থৈয়া থৈয়া, হায় রে, নাচে থৈয়া থৈয়া
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খী ডাকে
চিকমিকাইয়া আলোর তুফান সরিষা ক্ষেতের ফাঁকে
সরিষা ক্ষেতের ফাঁকে, ফাঁকে, সরিষা ক্ষেতের ফাঁকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
হায় রে, সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া