Оберіть трек для відтворення
ওগো শ্যামলা মেয়ে শবরী
তোর মেঘলা চুলের কবরী
যেন কালনাগিনী...
যেন কালনাগিনী সাপের রানি শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
ওগো শ্যামলা মেয়ে শবরী
তোর মেঘলা চুলের কবরী
যেন কালনাগিনী সাপের রানি শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
কেন বাজিয়ে কাঁকন যখন তখন জল ভরিতে যাও
বকুল বনের আড়াল থেকে আমারই নাম গাও
তুমি আমারই নাম গাও
কেন বাজিয়ে কাঁকন...
কেন বাজিয়ে কাঁকন যখন তখন জল ভরিতে যাও
বকুল বনের আড়াল থেকে আমারই নাম গাও
তুমি আমারই নাম গাও
তোমার চলার ছন্দে আমার ভাঙা হৃদয় কাঁদে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
ওগো শ্যামলা মেয়ে শবরী
তোর মেঘলা চুলের কবরী
যেন কালনাগিনী সাপের রানি শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
তোমার ওই কান্না-হাসির ছলনাতে মেঘ-রোদ্দুর খেলা
তোমার ওই কান্না-হাসির ছলনাতে মেঘ-রোদ্দুর খেলা
ও সে আমায় দোলায়, আমায় ভোলায় সকাল-সন্ধ্যাবেলা
ও সে আমায় ভোলায়, আমায় দোলায় সকাল সন্ধ্যাবেলা
কান্না-হাসির ছলনাতে মেঘ-রোদ্দুর খেলা
তাই বশীকরণ বাঁশি আমার...
তাই বশীকরণ বাঁশি আমার নীরব হয়ে যায়
নূপুর যখন বাজে তোমার আলতা মাখা পায়ে
আহা বাজে রাঙা পায়ে
তাই বশীকরণ...
তাই বশীকরণ বাঁশি আমার নীরব হয়ে যায়
নূপুর যখন বাজে তোমার আলতা মাখা পায়ে
আহা বাজে রাঙা পায়ে
ও দু'টি ডাগর চোখের চাওয়ায় অবশ হলাম অবসাদে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
ওগো শ্যামলা মেয়ে শবরী
তোর মেঘলা চুলের কবরী
যেন কালনাগিনী সাপের রানি শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
ওগো শ্যামলা মেয়ে শবরী
তোর মেঘলা চুলের কবরী
যেন কালনাগিনী সাপের রানি শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে
আমারে শতেক পাকে বাঁধে