Оберіть трек для відтворення
একটা গল্প বলি শুনুন একটা গল্প বলি
একটা গল্প বলি শুনুন একটা গল্প বলি
দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া
এক দেশের এক রাজার ছিল আট আটটা ঘোড়া একটা গল্প বলি
সাতটা ঘোড়া প্রাণ পণ লড়ত ছিল কাজের কাজী
আট নম্বর ঘোড়া ছিলো কুঁড়ে এবং পাজী একটা গল্প বলি
তবু রাজা বলত তাকে তুমি সেরা ঘোড়া
যুদ্ধের কাজ দেখতে শুনতে নেইকো তোমার জোড়া একটা গল্প বলি
জোর কদম জোর কদম জোর কদম
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ
ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই নয় তো জীবন যাবে
সাতটা ঘোড়ায় প্রাণপণ লড়ে জীবনটুকু বাকী
আট নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকী একটা গল্প বলি
আঁধার রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত
আট নম্বর পতাকা বয় রাজার ভীষণ ভক্ত একটা গল্প বলি
জোরসে লড় জোরসে লড় জোরসে লড়
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ
ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই নয় তো জীবন যাবে
যুদ্ধ জেতা হলে পরে হবে কানাকানি
আট নম্বর ঘোড়া পাবে অনেক দানাপানি একটা গল্প বলি
সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়
সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়
সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়
রাইফেল হাতে একটি ঘোড়া সাতজনার চেয়ে বড়