দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
তারে দেখাতে পারি নে কেন প্রাণ
কেন বুঝাতে পারি নে হৃদয়বেদনা
দেখাতে পারি নে কেন প্রাণ
কেমনে সে হেসে চলে যায়
কোন প্রাণে ফিরেও না চায়
কেমনে সে হেসে চলে যায়
কোন প্রাণে ফিরেও না চায়
এতো সাধ এতো প্রেম করে অপমান
দেখাতে পারি নে কেন প্রাণ
এতো ব্যাথাভরা ভালোবাসা
কেহ দেখে না প্রাণে গোপনে রহিল
এতো ব্যাথাভরা ভালোবাসা
কেহ দেখে না প্রাণে গোপনে রহিল
এ প্রেম কুসুম যদি হতো
প্রাণ হতে ছিঁড়ে লইতাম
তার চরণে করিতাম দান
তার চরণে করিতাম দান
বুঝি সে তুলে নিতো না শুকাতো অনাদরে
তবু তার সংশয় হতো অবসান
দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
তারে দেখাতে পারি নে কেন প্রাণ