Оберіть трек для відтворення
দেখতে ঠিক একরকমই আছো
বয়স হয়নি গল্পদের আমার মত
চিনছে না যারা চিনতে চাইছে না বলে
চিনতে পারছি না আমিও ভুলবশতঃ
উপহারেরা নাম মুছে ফেলবে বলে
নামের ভাঁজে গল্পের পিছুটান নেই
দিন ক্ষণ মেপে তারা অতি সাবধানে চলে
মেঘেরা ভিড় করে
সুতো ছিঁড়ে আমার হাতেই
কী যেন নেই
কী যেন নেই
কী যেন নেই
কী যেন নেই
ভুলগুলো আর ঠিক হতে পারবে না বলে
গল্পেই তারা কারণ বারণে গড়ে যায়
বৃষ্টির মত আলগোছে বিস্মৃতি বেয়ে
চুপি চুপি পায়ে যেন নিজেরা দূরে সরে যায়
ক্ষমা চেয়ে মুহূর্তরা
ফেরার পথ না পেয়ে
ঘর ভাঙে রাগে রোজ তারা নিজের হাতেই
শেষটুকু ভেবে তারা শুরু গুলো হারিয়ে ফেলে
রাগ অভিমান সব আজও তো তোমার সাথেই
কী যেন নেই
কী যেন নেই
কী যেন নেই
কী যেন নেই