আমার এ জীবনে শুধু অন্ধ দুটি রাত
কোনো রাতে সূর্য ওঠে কোনো রাতে ওঠে চাঁদ
আমার এ জীবনে শুধু অন্ধ দুটি রাত
কোনো রাতে সূর্য ওঠে কোনো রাতে ওঠে চাঁদ
আমার এ জীবনে শুধু
শ্রাবণে অথবা বৈশাখে দখিনা পবনে মন চাহে কাকে
শ্রাবণে অথবা বৈশাখে দখিনা পবনে মন চাহে কাকে
জানি না জানি না এ মন চাহে না শুধু জানি সে যে অবসাদ
আমার এ জীবনে শুধু
দু চোখে সুরজ চন্দ্র জ্বেলে সেই যেদিন তুমি দূরে চলে গেলে
দু চোখে সুরজ চন্দ্র জ্বেলে সেই যেদিন তুমি দূরে চলে গেলে
দিবস রজনী হায়গো সজনী তুমি বিনা শুধু পরমাদ
আমার এ জীবনে শুধু অন্ধ দুটি রাত
কোনো রাতে সূর্য ওঠে কোনো রাতে ওঠে চাঁদ
আমার এ জীবনে শুধু