Оберіть трек для відтворення
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল
ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল
আমারই তো ভুল
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল
আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ
আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ
তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপস
জেনে গেছি আমি, তুমি ছিলে রঙেরই পুতুল
আমারই তো ভুল
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল
আমি মেনেছি প্রেমেরই নিলাম কপালে সহে না আমার
আমি মেনেছি প্রেমেরই নিলাম কপালে সহে না আমার
বুঝি মিললো না তাই আমার মনের সাথে মনটা তোমার
হেরে গেছি আমি, ঝরে গেছে মনেরই মুকুল
আমারই তো ভুল
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল
ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল
আমারই তো ভুল
তোমার কোনো দোষ নেই
আমারই তো দোষ, আমারই তো ভুল