
Сингл / Трек
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
কাহারও সমান নাহি যায়
অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি
তারও হলো বনবাস রাবণ করে দুর্গতি
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
পুত্র তার হলো হত যদুপতি যার সহায়
পুত্র তার হলো হত যদুপতি যার সহায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
মহারাজ হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ
শ্মশান রক্ষী হয়ে লভিল চণ্ডাল বেশ
বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায়
বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়