Оберіть трек для відтворення
একবার ফিরে তাকালে আমি দৃশ্যজুড়ে স্বপ্নের রং-মিছিল
একবার ফিরে তাকালে আমি চড়াই-উতরাই পেরিয়ে মন-পাঁচিল
একবার ফিরে তাকালে আমি দৃশ্যজুড়ে স্বপ্নের রং-মিছিল
একবার ফিরে তাকালে আমি চড়াই-উতরাই পেরিয়ে মন-পাঁচিল
যেভাবে মায়ার চাদর তোমায় ছুঁয়ে উষ্ণতা হারায়
যেভাবে বুকের কাছে ঢেউয়েরই আঁচে পাথর সরে যায়
একবার ফিরে তাকালে আমি দৃশ্যজুড়ে স্বপ্নের রং-মিছিল
একবার ফিরে তাকালে আমি চড়াই-উতরাই পেরিয়ে মন-পাঁচিল
একবার ফিরে তাকালে
ফিরে তাকালে
একবার ফিরে তাকালে আমি আলনা জুড়ে কথার safety pin
একবার ফিরে তাকালে আমি মনখারাপে স্কুলছুট বৃষ্টিদিন
যেভাবে স্মৃতির আদর তোমার চোখে আশকারা বাড়ায়
যেভাবে অপেক্ষারা গভীর রাতে অভিসারে যায়
একবার ফিরে তাকালে আমি শহরজুড়ে হঠাৎ load-shedding
একবার ফিরে তাকালে আমি ইচ্ছে নামের ছোট্ট জলফড়িং