শ্রাবণ অঝোর ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে
রেখো না আর দূরে দূরে আপন করে নাও
শ্রাবণ অঝোর ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে
রেখো না আর দূরে দূরে আপন করে নাও
শ্রাবণ অঝোর ঝরে
কিছু কিছু স্বপ্ন আমার পাখির মত পাখনা মেলে হল উধাও
কিছু কিছু স্বপ্ন আমার পাখির মত পাখনা মেলে হল উধাও
তোমার প্রেমের নীড়ের মাঝে তারে ডেকে নাও
শ্রাবণ অঝোর ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে
রেখো না আর দূরে দূরে আপন করে নাও
শ্রাবণ অঝোর ঝরে
আমি এখন স্তব্ধ প্রাণের বঞ্চনাতে নিজের কাছে হলাম যে পর
আমি এখন স্তব্ধ প্রাণের বঞ্চনাতে নিজের কাছে হলাম যে পর
তোমার পরশ দিয়ে পাষাণ অহল্যা জাগাও
শ্রাবণ অঝোর ঝরে ব্যাকুল বাতাস কেঁদে মরে
রেখো না আর দূরে দূরে আপন করে নাও
শ্রাবণ অঝোর ঝরে