Оберіть трек для відтворення
ও নদী
নদী আমার
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী
সেই নদীতে কষ্টগুলো বহে নিরবধি
নদীর মতো নদী চলে, নেয় না তো কেউ খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
হো, আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী
সেই নদীতে কষ্টগুলো বহে নিরবধি
নদীর মতো নদী চলে, নেয় না তো কেউ খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
প্রতিদিনই ভাবি, তোমায় করবো না আর মনে
মন কী আর আমার কোনো কথা শোনে
প্রতিদিনই ভাবি, তোমায় করবো না আর মনে
মন কী আর আমার কোনো কথা শোনে
তোমার আশায় থাকি, তুমি নিলে না তো খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী
সেই নদীতে কষ্টগুলো বহে নিরবধি
নদীর মতো নদী চলে, নেয় না তো কেউ খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
পারিনি তো ভুলতে তোমায় এই হৃদয় থেকে
মন শুধু তোমার মুখছবি আঁকে
পারিনি তো ভুলতে তোমায় এই হৃদয় থেকে
মন শুধু তোমার মুখছবি আঁকে
তোমার আশায় থাকি, তুমি নিলে না তো খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী
সেই নদীতে কষ্টগুলো বহে নিরবধি
নদীর মতো নদী চলে, নেয় না তো কেউ খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
হো, আমার চোখের অশ্রুজলে হয়েছে এক নদী
সেই নদীতে কষ্টগুলো বহে নিরবধি
নদীর মতো নদী চলে, নেয় না তো কেউ খোঁজ
আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ
ও নদী
নদী রে আমার