Оберіть трек для відтворення
ওগো দখিন হাওয়া ও পথিক হাওয়া দোদুল দোলায় দাও দুলিয়ে
ওগো দখিন হাওয়া
নূতন পাতার পুলক ছাওয়া পরশখানি দাও বুলিয়ে
দখিন হাওয়া
আমি পথের ধারের ব্যাকুল বেণু হঠাৎ তোমার সাড়া পেনু গো
আহা এস আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে
দখিন হাওয়া
ওগো দখিন হাওয়া ও পথিক হাওয়া ও
দখিন হাওয়া পথের ধারে আমার বাসা
দখিন হাওয়া
জানি তোমার আসা যাওয়া শুনি তোমার পায়ের ভাষা
দখিন হাওয়া
আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে একটুকুতেই কাঁপন ধরে গো
আহা কানে কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে
দখিন হাওয়া