Оберіть трек для відтворення
তুমি আসবে বলে
জোনাকিরা দলে দলে কথা গেঁথেছে
কাছে ডাকবে বলে
তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে
রাত জাগা পাখিরা সেই গান গেয়েছে
নাচবে বলে কত ফুল এসেছে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে
তোমাকে পথের দিশা দেখাবে বলে
সন্ধ্যাতারা জ্বলে রয়েছে
ঝিরিঝিরি বাতাসে খোলা চুলে
বসে আছি দুয়ার খুলে
তোমাকে পথের দিশা দেখাবে বলে
সন্ধ্যাতারা জ্বলে রয়েছে
ঝিরিঝিরি বাতাসে খোলা চুলে
বসে আছি দুয়ার খুলে
ছাই রাঙা মেঘেরা এক ছবি এঁকেছে
জোছনা স্নানে তারে মন দেখেছে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে
এখানে ছোট ছোট স্বপ্ন বুনে
বাঁচবো মোরা আগামী দিনে
অধীর চোখে আমি প্রহর গুনে
ডাকছি তোমায় মনে মনে
এখানে ছোট ছোট স্বপ্ন বুনে
বাঁচবো মোরা আগামী দিনে
অধীর চোখে আমি প্রহর গুনে
ডাকছি তোমায় মনে মনে
বলে দাও এ কথা, বলো এ পৃথিবীকে
ভালোবাসা যেন এমনি থাকে
তুমি আসবে বলে
জোনাকিরা দলে দলে কথা গেঁথেছে
কাছে ডাকবে বলে
তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে
রাত জাগা পাখিরা সেই গান গেয়েছে
নাচবে বলে কত ফুল এসেছে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে
আমি আছি আছি বসে
কবে ডাকবে তুমি কাছে এসে