Оберіть трек для відтворення
আমি একদিনও না দেখিলাম তাঁরে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
এক ঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে
বাঞ্ছা করি দেখবো তারে
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে
আমি কেমনে সেথা যাই রে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
কি বলবো পড়শির কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
কি বলবো পড়শির কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
খানিক থাকে শূন্যের উপর
খানিক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে
ও সে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
পড়শি যদি আমায় ছুঁইতো
যম যাতনা সকল যেত দূরে
পড়শি যদি আমায় ছুঁইতো
যম যাতনা সকল যেত দূরে
সে আর লালন এক ঘরে রয়
সে আর লালন এক ঘরে রয়
লক্ষ যোজন ফাঁক রে
ও সে লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তাঁরে