
Сингл / Трек
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
যার অদৃষ্টে যেমনি জুটেছে
ওগো সেই আমাদের ভালো
ওগো সেই আমাদের ভালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
আমাদের এই আঁধার ঘরে আঁধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
কেউ বা অতি জ্বলজ্বল কেউবা গানও ছলোছলো
কেউবা কিছু দহন করে কেউবা স্নিগ্ধ আলো
ওগো কেউবা স্নিগ্ধ আলো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
নুতন প্রেমে নুতন বঁধু আগাগোড়া কেবল মধু
পুরাতনে অম্ল মধুর একটুকু ঝাঁঝালো
ওগো একটুকু ঝাঁঝালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
বাদ্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে
রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো
ওগো সমান ভাগে ঢালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
আমরা তৃষ্ণা তোমরা সুধা তোমরা তৃপ্তি আমরা ক্ষুধা
আমরা তৃষ্ণা তোমরা সুধা তোমরা তৃপ্তি আমরা ক্ষুধা
তোমার কথা বলতে কবি কথা ফুরালো
তোমার কথা বলতে কবি কথা ফুরালো
যে মোর ত্রিনয়নে জাগে তবে আমার ভালো লাগে
যে মোর ত্রিনয়নে জাগে তবে আমার ভালো লাগে
কেউবা দিব্যি গৌরবরণ কেউবা দিব্যি কালো
ওগো কেউবা দিব্যি কালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা
যার অদৃষ্টে যেমনি জুটেছে
ওগো সেই আমাদের ভালো
ওগো সেই আমাদের ভালো
ওগো তোমরা সবাই ভালো ওগো তোমরা