Оберіть трек для відтворення
হাঁটছিলাম কোনো এক পথে নিয়ে হতাশা
কেউ ছিল না আমার পাশে, শুধুই আমি একা
কেটে যায় দিন এভাবেই আমার জলভরা চোখে
হঠাৎ একটি আলো আমায় বলে ওঠে
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা যদি মোর সাথে চলো
ছুটে যাই আমি সেই আলোয় নিয়ে বুকে আশা
শুধুই আমার কানে বাজে তার সেই কথা
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা যদি মোর সাথে চলো
যতই কাছে যাই আমি তার, ততই দূরে চলে যায় সে
মরুভূমির মরীচিকার মতো আমায় কাঁদায় সে
পারি না ছুঁতে তারে আমি, দূরে দূরে চলে যায় সে
বুক ভরা হতাশা, তবু দেখায় স্বপ্ন সে