Оберіть трек для відтворення
হৃদয়ের দাবিতে ছুটে গেলে কার কাছে
তখনি দেখি মন দ্বিধার মাঝে আছে
আমি জানিনা, কিছু জানিনা
কেন জানিনা, জানিনা
সেই চোখেরই ইশারা মিশে যায় সারাক্ষণ
আমি তার পরশে
চলে যাই সুখেরই দেশে
ভালবাসার কুয়াশায়
মন কেন যে হারায়
আমি জানিনা, কিছু জানিনা
কেন জানিনা, জানিনা
সেই চোখেরই ইশারা মিশে যায় সারাক্ষণ
বুকেরই গভীরে
সে যে শুধু জুড়ে থাকে
সারাক্ষণ এই মন
সুখের ছবি আকেঁ
আমি বুঝিনা, কিছু বুঝিনা
কেন বুঝিনা, জানিনা
ওই অধরের হাসিতে খুঁজে পাই নিজেকে
আমি তার ছোঁয়াতে
ফিরে যাই শিশির প্রভাতে
তাকে পাওয়ার আশার
সময় কেটে যায়
আমি বুঝিনা, কিছু বুঝিনা
কেন বুঝিনা, জানিনা
ওই অধরের হাসিতে খুঁজে পাই নিজেকে
জোনাকির মত সে
এই নেভে এই জ্বলে
বুকেরই আলোড়ন
সে শুধু আছে বলে
আমি থাকিনা, ভুলে থাকিনা
কেন পারিনা, জানিনা
তার চোখেরই গভীরে ডুবে যাই আঁধারে
মন বুঝি তখন
তাকে নিয়ে থাকে মগন
নিঃসীম তৃষ্ণায়
হৃদয় তাকে চায়
আমি থাকিনা, ভুলে থাকিনা
কেন পারিনা, জানিনা
তার চোখেরই গভীরে ডুবে যাই আঁধারে