Оберіть трек для відтворення
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে
মনে হল-
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে
মনে হল-
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
পথ হতে আমি গাঁথিয়া এনেছি
সিক্ত যূথীর মালা
সকরুণ নিবেদনের গন্ধ ঢালা
লজ্জা দিয়ো না দিয়ো না
লজ্জা দিয়ো না তারে
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে
পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে
পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে
দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে
নিভৃতে প্রদীপ জ্বলে
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ
আসিতে তোমার দ্বারে
মনে হল
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে
মনে হল যেন পেরিয়ে এলেম
অন্তবিহীন পথ