Оберіть трек для відтворення
পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল?
ও, পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল?
ভালোবাসা সাজিয়েছে মন আঙিনায়
মিলনের বাঁশি ডাকে আজ দুজনায়
ভালোবাসা সাজিয়েছে মন আঙিনায়
মিলনের বাঁশি ডাকে আজ দুজনায়
তুমি যে আমার-
তুমি যে আমার, মন তাই আজ উতল
পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল?
স্বপ্নের বাসা যেন তার এই দুনয়ন
সুবাসে তার অঙ্গ ভরা- যেন সবুজ বন
স্বপ্নের বাসা যেন তার এই দুনয়ন
সুবাসে তার অঙ্গ ভরা- যেন সবুজ বন
হাসির মাধুরীতে-
হাসির মাধুরীতে মন হয় চঞ্চল
পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল?
পাশের বাড়িতে থাকে মোর মন-মোহিনী
রূপের আলোতে জ্বলে মোর দিন-রজনী
পাশের বাড়িতে থাকে মোর মন-মোহিনী
রূপের আলোতে জ্বলে মোর দিন-রজনী
ভালোবাসার কথা কয়-
ভালোবাসার কথা কয় সারা দেহ যে তার
পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল
আমার এই পথ চাওয়া হবে কি বিফল?
পথ চেয়ে বসে আছি কত যুগ, কত পল