Оберіть трек для відтворення
নদী সুখা পুখোর সুখা ধানের বাদল উড়া
সম্বচ্ছর কি খাবে মা দুঃখিনী বাঁকুড়া
নদী সুখা পুখোর সুখা ধানের বাদল উড়া
সম্বচ্ছর কি খাবে মা দুঃখিনী বাঁকুড়া
সুখা মাঠে মরদ ধুকে ঘরে ধুকে নিয়া
অবাক হয়ে কি দেখছো গো পাহাড় শুশুনিয়া
চড়ুই ধুকে টিয়া ধুকে মরা গাছের ডালে
বাথালে বাগালা ধুকে জল নাইকো খালে
আথানে বাথানে জাগে পোড়া মাটি ঘুরা
পাহাড় শুশুনিয়া জাগে জাগো মা বাঁকুড়া
আথানে বাথানে জাগে পোড়া মাটি ঘুরা
পাহাড় শুশুনিয়া জাগে জাগো মা বাঁকুড়া
জাগো মা বাঁকুড়া জাগো মা বাঁকুড়া জাগো মা