Оберіть трек для відтворення
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে?
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?
ভুলিতে চাইলেই বড়ো অভিমানে
ভুলিতে চাইলেই বড়ো অভিমানে
ফিরে আসে বারেবারে, ও বন্ধু রে
কী করে ভুলিবো তারে?
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?
বুকেরই ভেতরে পিরিতের কুটিরে রেখেছি তারে যতনে
রেখেছি হৃদয়ে, রেখেছি নির্ভয়ে, রেখেছি নয়নে নয়নে
ও, বুকেরই ভেতরে পিরিতের কুটিরে রেখেছি তারে যতনে
রেখেছি হৃদয়ে, রেখেছি নির্ভয়ে, রেখেছি নয়নে নয়নে
তারে কী ভোলা যায়? শুধু সে স্মৃতিময়
তারে কী ভোলা যায়? শুধু সে স্মৃতিময়
কথা বলে অভিসারে, ও বন্ধু রে
কী করে ভুলিবো তারে?
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?
প্রেমেরই ভুবনে জীবনে মরণে রাখিবো তারে আদরে
বাসিবো ভালো, রাখিবো অন্তরে, ঢাকিবো প্রেম চাদরে
ও, প্রেমেরই ভুবনে জীবনে মরণে রাখিবো তারে আদরে
বাসিবো ভালো, রাখিবো অন্তরে, ঢাকিবো প্রেম চাদরে
বিরহ বেদনায় আমি যে অসহায়
বিরহ বেদনায় আমি যে অসহায়
এ ব্যথা বলিবো কারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?
ভুলিতে চাইলেই বড়ো অভিমানে
ভুলিতে চাইলেই বড়ো অভিমানে
ফিরে আসে বারে বারে, ও বন্ধু রে
কী করে ভুলিবো তারে?
তারে ভালোবাসিয়াছি, প্রাণে মরিয়াছি
কী করে ভুলিবো তারে, ও বন্ধু রে?
কী করে ভুলিবো তারে?