Оберіть трек для відтворення
আমরা গান গাই
আমরা গান গাই
গান গাওয়ারই আনন্দে, মেতে গিয়ে সুরে-ছন্দে
নেই যে লাভ কোনো দ্বন্দ্বে, জীবনের এই খানাখন্দে
ভালোবাসার হাত বাড়াই
গান গাই
আমরা গান গাই
গান গাওয়ারই আনন্দে, মেতে গিয়ে সুরে-ছন্দে
নেই যে লাভ কোনো দ্বন্দ্বে, জীবনের এই খানাখন্দে
ভালোবাসার হাত বাড়াই
গান গাই
আনবোই আনবোই নতুন সুরে গাওয়া গান
আনবোই আনবো নতুন সুরে গাওয়া গান
থাক না, থাক না পড়ে জাত-কুল, ন্যাকা অভিমান
ধোঁয়া, ধুলো আর concrete-এ ভরা এ শহরে
আমরাই কেন ঝরে যাবো অনাদরে?
তর্কবিতর্ক, নিন্দে ভুলে গিয়ে শুধুই আনন্দে
তর্কবিতর্ক, নিন্দে ভুলে গিয়ে শুধুই আনন্দে
ভালোবাসার হাত বাড়াই
গান গাই
উৎসব কিংবা মহোৎসব, ধারি নাকো ধার
উৎসব কিংবা মহোৎসব, ধারি নাকো ধার
গান গাই তখনই যখন চায় মন আমার
কখনো বৃষ্টিভেজা সুন্দর শীতের সকালে
কখনোবা গ্রীষ্মের রোদটাকে এড়িয়ে আড়ালে
কখনো মিছিলের ছন্দে, কখনো শিউলিভেজা গন্ধে
কখনো মিছিলের ছন্দে, কখনো শিউলিভেজা গন্ধে
ভালোবাসার হাত বাড়াই
গান গাই
আমরা গান গাই
গান গাওয়ারই আনন্দে, মেতে গিয়ে সুরে-ছন্দে
নেই যে লাভ কোনো দ্বন্দ্বে, জীবনের এই খানাখন্দে
ভালোবাসার হাত বাড়াই