Оберіть трек для відтворення
ঐ তো তিনি আশির বেশি
ভাবনায় নাচে দেহের পেশী
নটরাজ আজ কলম খোঁজেন
মহাশ্বেতাই লড়াই বোঝেন
ঐ তো তিনি আশির বেশি
ভাবনায় নাচে দেহের পেশী
নটরাজ আজ কলম খোঁজেন
মহাশ্বেতাই লড়াই বোঝেন
নাচছে জীবন, নাচছে প্রলয়
নাচে প্রতিরোধ, এই তো সময়
ডাকে মুহূর্ত, ব্যারিকেডে আয়
জমির লড়াই, সকলকে চাই
নাচছে জীবন, নাচছে প্রলয়
নাচে প্রতিরোধ, এই তো সময়
ডাকে মুহূর্ত, ব্যারিকেডে আয়
জমির লড়াই, সকলকে চাই
তোমাকে চাইছে, আমাকেও চাই
জমির কসম, এসো গান গাই
সিঙ্গুর ভাঙ্গর নন্দীগ্রামে
প্রতিরোধ চলে জমির নামে
এমন সময় আসবে না আর
ডাক আসে শোনো মহাশ্বেতার
কী আর পেরেছি তাপসী মালিক
তুমি বাংলার দোয়েল, শালিক
পাখির কসম, কসম লড়াই
ডানা ঝাপটায় ছোট্ট চড়াই
বলছে, আসুন মেধা পাটকার
আপনাকে চায় আমার গিটার
পাখির কসম, কসম লড়াই
ডানা ঝাপটায় ছোট্ট চড়াই
বলছে, আসুন মেধা পাটকার
আপনাকে চায় আমার গিটার