Оберіть трек для відтворення
তুমি যদি বলো পদ্মা মেঘনা
এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে
বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে
করবো তিলোত্তমা
তুমি যদি বলো জনতা ব্যাংকে
ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
এই তোমারই জন্যে
হতে পারি আমি দেবদাস-রোমিও
এই তোমারই জন্যে
ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারই জন্যে
এনে দিতে পারি আকাশের সব তারা
শুধু পারবো না আমি
যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
এই তোমারই জন্যে
অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারই জন্যে
ঘুমহীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারই জন্যে
গোটা পৃথিবীটা ভরে দেব ফুলে ফুলে
শুধু পারবো না আমি
যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো
উড়িয়ে দেবো হাওয়ায়
তুমি যদি বলো করবো বদল
নিজেকে তোমার চাওয়ায়
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি যদি বলো পদ্মা মেঘনা
এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে
বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা
তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা